• Twitter
  • Facebook
  • Google+
  • Instagram
  • Youtube

Saturday, May 20, 2017

বড়লোকের বাড়িতে গেলে যে প্রশ্নগুলোর উত্তর জানতে হবে

প্রশ্ন: কী দেব বলেন—ফলের জুস, চা, কফি, সফট ড্রিংকস নাকি অন্য কিছু?

উত্তর: চা।

প্রশ্ন: সাধারণ, নাকি হারবাল? গ্রিন টি, নাকি আইস টি?

উত্তর: সাধারণ চা।

প্রশ্ন: লাল চা, নাকি দুধ চা?

উত্তর: দুধ চা।

প্রশ্ন: গরুর দুধ, ছাগলের দুধ, নাকি উটের দুধের?

উত্তর: গরুর দুধের।

প্রশ্ন: ঠান্ডা, নাকি গরম?

উত্তর: গরম।

প্রশ্ন: ফুলক্রিম, লো ফ্যাট, নাকি ফ্যাট ফ্রি?

উত্তর: উমমমম...তারচেয়ে বরং লাল চা-ই দিন।

প্রশ্ন: চিনি, নাকি মধু দেব?

উত্তর: চিনি দিন দয়া করে।

প্রশ্ন: ক্যান সুগার, নাকি বিট সুগার?

উত্তর: ক্যান সুগারই দিন।

প্রশ্ন: সাদা, বাদামি, নাকি হলুদ চিনি?

উত্তর: থাক ভাই, চা লাগবে না! আপনি আমাকে এক গেলাস পানি দিন!

প্রশ্ন: মিনারেল, নাকি নরমাল?

উত্তর: মিনারেল।

প্রশ্ন: ফ্লেভারড, নাকি নন ফ্লেভারড?

উত্তর: ভাই রে, অত কিছু বুঝি না! আপনি আমাকে নদীর পানিই দিন!

0 comments:

Post a Comment

Contact

Get in touch with me


Adress/Street

12 Street West Victoria 1234 Australia

Phone number

+(12) 3456 789

Website

www.johnsmith.com